আন্তর্জাতিক ডেস্ক.
দখলদার ইসরায়েলি সেনাদের হাত থেকে প্রাণ বাঁচাতে গত কয়েকদিন ধরে গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিক সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এসব মানুষ যেন নিরাপদ আশ্রয়ে ও অন্যত্র সরে যেতে পারেন সেজন্য— শুক্রবার (১০ নভেম্বর) থেকে প্রতিদিন চার ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল ইসরায়েল।
তবে সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাণ বাঁচাতে ছুটে চলা এসব মানুষের ওপর তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হওয়া মানুষদের আল-আকসা হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে জানা গেছে, গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাওয়ার একমাত্র সচল সড়ক সালেহ আল-দিনে এই হামলা চালানো হয়েছে। যদিও ইসরায়েল কথা দিয়েছিল, এই সড়ক দিয়ে সরে যাওয়া সাধারণ মানুষের ওপর তারা কোনো হামলা চালাবে না; নিরাপদে তাদের সরে যাওয়ার সুযোগ দেবে।
আরও পড়ুন
ব্যথানাশক ছাড়াই সেলাই : ‘সারাক্ষণ আমি কোরআন পড়েছি’
গাজার বৃহৎ হাসপাতালে ভয়াবহ হামলা
আল জাজিরা পরবর্তীতে অপর এক প্রতিবেদনে জানায়, সাধারণ মানুষের ওপর এ হামলা চালানো হয়েছে ট্যাংক থেকে। এতে অনেকে নিহত হয়েছেন।
গাজার কয়েকজন বাসিন্দা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তারা এই হামলায় ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন এবং ইসরায়েলি সেনাবাহিনীর কথার ওপর থেকে তাদের বিশ্বাস ওঠে গেছে।
এসব বাসিন্দা আরও জানিয়েছেন, হামলা বন্ধ রাখার যে ঘোষণা ইসরায়েল দিয়েছিল, সেটি মূলত একটি ফাঁদ ছিল।
সূত্র: আল জাজিরা
এমটিআই
হামাস
ইসরায়েল
হামাস ইসরায়েল যুদ্ধ
যুদ্ধ
বিশ্ব সংবাদ
ফিলিস্তিন
নিহত
হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা। এবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকেও আয়ের উপায় আনবে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার ফিচার এসেছে অনেকদিন আগেই। ২৪ ঘণ্টার জন্য এখানে ব্যবহারকারীরা ইচ্ছামতো স্ট্যাটাস দিতে পারেন। বিভিন্ন সময় এতে অনেক পরিবর্তন আনা হয়েছে। এবার এই ফিচার থেকে আয় করার সুযোগ করে দিচ্ছে কোম্পানিটি। আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করবেন যেভাবে এর ফলে আপনি স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনিও যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করতে পছন্দ করেন, তাহলে এর মাধ্যমে আয় করতে পারবেন। যদিও এই ফিচারটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো কোনো টাইমলাইন দেওয়া হয়নি। তবে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান যে, শিগগির হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের অপশন পাওয়া যাবে। সংস্থাটি ব্যবহারকারীদের চ্যাট ইনবক্সে বিজ্ঞাপন দেখাবে না, যেখানে এইগুলি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস...

Comments
Post a Comment