Skip to main content

হাসপাতালের আইসিইউ ইউনিটে গুলি ছুড়ল ইসরায়েলি সেনারা.

গাজার আল কুদস হাসপাতাল ফিলিস্তিনিরে গাজা উপত্যকার আল-কুদস হাসপাতালের আইসিইউ ইউনিটের ভেতর গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (১০ নভেম্বর) ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, দখলদার ইসরায়েলি সেনারা আল-কুদস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেতর সরাসরি গুলি ছুড়েছে। এর আগে পিআরসিএস জানিয়েছিল, হাসপাতালের ভেতর ইসরায়েলি স্নাইপারের ছোড়া গুলিতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফাসহ তিনটি হাসপাতালকে ঘিরে ধরে ইসরায়েল সেনারা। এরমধ্যে আল-শিফা হাসপাতালে হামলা চালায় তারা। হামাস দাবি করেছে, এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। আল-শিফা হাসপাতালে চালানো হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র বা মর্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হয়ে মাটিতে পড়ে আছেন। তাদের মধ্যে একজনের শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। আন্তর্জাতিক হাসপাতালের আইসিইউ ইউনিটে গুলি ছুড়ল ইসরায়েলি সেনারা dhaka-post আন্তর্জাতিক ডেস্ক ১০ নভেম্বর ২০২৩, ২৩:০১ হাসপাতালের আইসিইউ ইউনিটে গুলি ছুড়ল ইসরায়েলি সেনারা গাজার আল কুদস হাসপাতাল ফিলিস্তিনিরে গাজা উপত্যকার আল-কুদস হাসপাতালের আইসিইউ ইউনিটের ভেতর গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (১০ নভেম্বর) ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ তথ্য জানিয়েছে। বিজ্ঞাপন সংস্থাটি বলেছে, দখলদার ইসরায়েলি সেনারা আল-কুদস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেতর সরাসরি গুলি ছুড়েছে। এর আগে পিআরসিএস জানিয়েছিল, হাসপাতালের ভেতর ইসরায়েলি স্নাইপারের ছোড়া গুলিতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বিজ্ঞাপন শুক্রবার গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফাসহ তিনটি হাসপাতালকে ঘিরে ধরে ইসরায়েল সেনারা। এরমধ্যে আল-শিফা হাসপাতালে হামলা চালায় তারা। হামাস দাবি করেছে, এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। আল-শিফা হাসপাতালে চালানো হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র বা মর্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হয়ে মাটিতে পড়ে আছেন। তাদের মধ্যে একজনের শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। বিজ্ঞাপন দীর্ঘদিন ধরে ইসরায়েল দাবি করছে, আল-শিফা হাসপাতালের নিচে হামাস তাদের কমান্ড সেন্টার তৈরি করেছে। যদিও হামাস এ দাবি প্রত্যাখান করেছে। আশঙ্কা করা হচ্ছে, আল-শিফা হাসপাতালে বড় ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েলি সেনারা। সে কারণে হাসপাতাল প্রাঙ্গনে যেসব মানুষ আশ্রয় নিয়েছিলেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসেবে হাসপাতাল ঘিরে ধরা ছাড়াও হামলা চালাচ্ছে তারা। সূত্র: আল জাজিরা এমটিআই হামাস ইসরায়েল হামাস ইসরায়েল যুদ্ধ বিশ্ব সংবাদ ফিলিস্তিন নিহত

Comments

Popular posts from this blog

"হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেও আয় করা যাবে"

হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা। এবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকেও আয়ের উপায় আনবে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার ফিচার এসেছে অনেকদিন আগেই। ২৪ ঘণ্টার জন্য এখানে ব্যবহারকারীরা ইচ্ছামতো স্ট্যাটাস দিতে পারেন। বিভিন্ন সময় এতে অনেক পরিবর্তন আনা হয়েছে। এবার এই ফিচার থেকে আয় করার সুযোগ করে দিচ্ছে কোম্পানিটি। আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করবেন যেভাবে এর ফলে আপনি স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনিও যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করতে পছন্দ করেন, তাহলে এর মাধ্যমে আয় করতে পারবেন। যদিও এই ফিচারটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো কোনো টাইমলাইন দেওয়া হয়নি। তবে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান যে, শিগগির হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের অপশন পাওয়া যাবে। সংস্থাটি ব্যবহারকারীদের চ্যাট ইনবক্সে বিজ্ঞাপন দেখাবে না, যেখানে এইগুলি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস...

আপনি কি ১৫% এক্সট্রা ভ্যাট মুক্ত ফেসবুক প্রমোশন বা বুস্টিং করতে চান?‼️

আপনি কি ১৫% এক্সট্রা ভ্যাট মুক্ত ফেসবুক প্রমোশন বা বুস্টিং করতে চান?‼️ ‼️‼️ মাত্র স্বল্প টাকায় টাকায় 𝗕𝗜𝗡 নাম্বার‼️‼️ ফেসবুক এড প্রমোশনে ১৫% ভ্যাট দিতে দিতে যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্যঃ ১। 𝗕𝗜𝗡 নাম্বার কি? BIN এর পূর্ণরুপ 𝗕𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 𝗜𝗱𝗲𝗻𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿. প্রতিটি ব্যবসায় একটি অদ্বিতীয় বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (𝗕𝗜𝗡) থাকে। এই নম্বরটিকে বিন নম্বর (BIN Number) বলা হয়। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ১৩ ডিজিটের একটি ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন করিয়ে নিতে পারেন। 🔶 জুন, 2021 থেকে আপনি যদি এড এর পেমেন্ট সেটিংস থেকে আপনার বিজনেসের BIN নাম্বার যুক্ত না করেন, সেক্ষেত্রে এক্সট্রা ১৫% ভ্যাট ফেইসবুক আপনার কার্ড থেকে কেটে রাখবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের ক্রেডিট কার্ড ইউজ করে এড চালিয়ে থাকেন তাহলে সেখান থেকে একবার ১৫% কাটবে আবার ফেইসবুকে BIN Number না দিলে ফেইসবুকও এড বাজেটের উপর এক্সট্রা ১৫% ধরে কেটে রাখবে। 👉 বিন নম্বরটি দেখতে কেমন? উদাহরণঃ 𝟬𝟬3𝟮𝟲𝟮𝟬𝟮𝟯-𝟬𝟭𝟬𝟭 👉 উদাহরন: প্রতি ডলারে আপনাকে ১৫% ভ্যাট দিতে হয়, অর্থাৎ $1....

প্রাণ বাঁচাতে ছুটে চলা ফিলিস্তিনিদের ওপর ট্যাংক থেকে হামলা .

আন্তর্জাতিক ডেস্ক. দখলদার ইসরায়েলি সেনাদের হাত থেকে প্রাণ বাঁচাতে গত কয়েকদিন ধরে গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিক সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এসব মানুষ যেন নিরাপদ আশ্রয়ে ও অন্যত্র সরে যেতে পারেন সেজন্য— শুক্রবার (১০ নভেম্বর) থেকে প্রতিদিন চার ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল ইসরায়েল। তবে সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাণ বাঁচাতে ছুটে চলা এসব মানুষের ওপর তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হওয়া মানুষদের আল-আকসা হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে জানা গেছে, গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাওয়ার একমাত্র সচল সড়ক সালেহ আল-দিনে এই হামলা চালানো হয়েছে। যদিও ইসরায়েল কথা দিয়েছিল, এই সড়ক দিয়ে সরে যাওয়া সাধারণ মানুষের ওপর তারা কোনো হামলা চালাবে না; নিরাপদে তাদের সরে যাওয়ার সুযোগ দেবে। আরও পড়ুন ব্যথানাশক ছাড়াই সেলাই : ‘সারাক্ষণ আমি কোরআন পড়েছি’ গাজার বৃহৎ হাসপাতালে ভয়াবহ হামলা আল জাজিরা পরবর্তীতে অপর এক প্রতিবেদনে জানায়, সাধারণ মানুষের ওপর এ হামলা চালানো হয়েছে ট্যাংক থেকে। এতে অনেকে নিহত হয়ে...