Skip to main content

ই-পাসপোর্ট প্রকল্পের ব্যয় বাড়ল ৪ হাজার ৪০২ কোটি টাকা !

বর্তমান সরকারের সর্বশেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এক ধাক্কায় ই-পাসপোর্ট (বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন) প্রকল্পের ব্যয় ৪ হাজার ৪০২ কোটি টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ৪ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা। শতাংশের হিসাবে প্রথম সংশোধনীতে প্রকল্পটির ব্যয় বেড়েছে ৯৪.৯৬ শতাংশ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) একনেক সভায় প্রকল্পটির প্রথম সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। যেসব এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে, প্রধান কার্যালয়; ৭২টি আঞ্চলিক পাসপোর্ট অফিস; ৮০টি বাংলাদেশ মিশন; ১টি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অফিস; ডিজাস্টার রিকভারি সেন্টার, যশোর; দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ২টি স্থলবন্দরে ও ২২টি অন্যান্য স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল সিস্টেম; ৭২টি এসবি/ডিএসবি অফিস; মিউনিখ, জার্মানি। প্রকল্পের উদ্দেশ্য বলা হয়েছে, বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ উন্নত প্রযুক্তিসম্পন্ন পাসপোর্ট ইস্যু; বাংলাদেশি পাসপোর্টের নিরাপত্তা বৃদ্ধি ও বহির্বিশ্বে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি নাগরিক ও আগত বিদেশি নাগরিকগণের সুষ্ঠুভাবে গমনাগমন সুনিশ্চিত করা হবে। প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে, অনাবাসিক ভবন নির্মাণ; ২৫টি যানবাহন ক্রয়; সার্ভার স্টোরেজ; ডাটা ব্যাকআপ সিস্টেম; বায়োমেট্রিক এনরোলমেন্ট সিস্টেম স্থাপন; কম্পিউটার ও আনুষঙ্গিক; টেলিযোগাযোগ সরঞ্জামাদি; ক্যামেরা ও আনুষঙ্গিক; বৈদ্যুতিক সরঞ্জামাদি; অগ্নিনির্বাপক সরঞ্জামাদি ইত্যাদি ক্রয়; গবেষণাগার; অফিস সরঞ্জামাদি ও আসবাবপত্র ক্রয়; ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন মেশিন; ই-গেট; ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার; আইরিশ-স্ক্যানার; সিগনেচার প্যাড; ই-পাসপোর্ট রিডার; ২ডি বারকোড রিডার; স্মার্ট কার্ড রিডার ও আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ প্রকৌশল ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয় এবং কম্পিউটার সফটওয়ার। প্রকল্প সংশোধনের কারণে বলা হয়েছে, সিডি ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি; জার্মানি থেকে আমদানিকৃত ই-পাসপোর্ট বুকলেট এবং এর কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণসমূহ সংরক্ষণের জন্য বিশেষায়িত সংরক্ষণাগার ভাড়া অন্তর্ভুক্তকরণ; ব্যাকেন্ড ভেরিফিকেশন সহজ করা; হার্ডওয়্যার ও সফটওয়্যার ক্রয়; পাসপোর্ট তৈরির জন্য অতিরিক্ত কাঁচামাল ও বুকলেট আমদানি; অতিরিক্ত জনবলের বেতন-ভাতা অন্তর্ভুক্তকরণ; ২টি গাড়ি (কোস্টার) ভাড়া অন্তর্ভুক্তকরণ; ডিএসএলআর ক্যামেরা বাবদ ব্যয় বৃদ্ধি; প্রশিক্ষণ এবং ভ্রমণ অঙ্গে ব্যয় বৃদ্ধি; আন্তর্জাতিক বিমান বন্দর এবং স্থলবন্দরসমূহে ই-গেইট সেবা চালু করা; প্রচার ও বিজ্ঞাপন ব্যয় অন্তর্ভুক্তকরণ এবং কয়েকটি খাতের ইকোনমিক কোড পরিবর্তন। প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ উন্নত নিরাপত্তা প্রযুক্তি সম্পন্ন ই-পাসপোর্ট ইস্যুর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়বে। প্রথম সংশোধনীর ফলে প্রকল্পটি জুলাই ২০১৮ থেকে ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়ন শেষ করবে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এসআর/এসকেডি ই পাসপোর্ট পাসপোর্ট একনেক

Comments

Popular posts from this blog

"হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেও আয় করা যাবে"

হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা। এবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকেও আয়ের উপায় আনবে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার ফিচার এসেছে অনেকদিন আগেই। ২৪ ঘণ্টার জন্য এখানে ব্যবহারকারীরা ইচ্ছামতো স্ট্যাটাস দিতে পারেন। বিভিন্ন সময় এতে অনেক পরিবর্তন আনা হয়েছে। এবার এই ফিচার থেকে আয় করার সুযোগ করে দিচ্ছে কোম্পানিটি। আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করবেন যেভাবে এর ফলে আপনি স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনিও যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করতে পছন্দ করেন, তাহলে এর মাধ্যমে আয় করতে পারবেন। যদিও এই ফিচারটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো কোনো টাইমলাইন দেওয়া হয়নি। তবে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান যে, শিগগির হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের অপশন পাওয়া যাবে। সংস্থাটি ব্যবহারকারীদের চ্যাট ইনবক্সে বিজ্ঞাপন দেখাবে না, যেখানে এইগুলি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস...

আপনি কি ১৫% এক্সট্রা ভ্যাট মুক্ত ফেসবুক প্রমোশন বা বুস্টিং করতে চান?‼️

আপনি কি ১৫% এক্সট্রা ভ্যাট মুক্ত ফেসবুক প্রমোশন বা বুস্টিং করতে চান?‼️ ‼️‼️ মাত্র স্বল্প টাকায় টাকায় 𝗕𝗜𝗡 নাম্বার‼️‼️ ফেসবুক এড প্রমোশনে ১৫% ভ্যাট দিতে দিতে যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্যঃ ১। 𝗕𝗜𝗡 নাম্বার কি? BIN এর পূর্ণরুপ 𝗕𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 𝗜𝗱𝗲𝗻𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿. প্রতিটি ব্যবসায় একটি অদ্বিতীয় বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (𝗕𝗜𝗡) থাকে। এই নম্বরটিকে বিন নম্বর (BIN Number) বলা হয়। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ১৩ ডিজিটের একটি ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন করিয়ে নিতে পারেন। 🔶 জুন, 2021 থেকে আপনি যদি এড এর পেমেন্ট সেটিংস থেকে আপনার বিজনেসের BIN নাম্বার যুক্ত না করেন, সেক্ষেত্রে এক্সট্রা ১৫% ভ্যাট ফেইসবুক আপনার কার্ড থেকে কেটে রাখবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের ক্রেডিট কার্ড ইউজ করে এড চালিয়ে থাকেন তাহলে সেখান থেকে একবার ১৫% কাটবে আবার ফেইসবুকে BIN Number না দিলে ফেইসবুকও এড বাজেটের উপর এক্সট্রা ১৫% ধরে কেটে রাখবে। 👉 বিন নম্বরটি দেখতে কেমন? উদাহরণঃ 𝟬𝟬3𝟮𝟲𝟮𝟬𝟮𝟯-𝟬𝟭𝟬𝟭 👉 উদাহরন: প্রতি ডলারে আপনাকে ১৫% ভ্যাট দিতে হয়, অর্থাৎ $1....

প্রাণ বাঁচাতে ছুটে চলা ফিলিস্তিনিদের ওপর ট্যাংক থেকে হামলা .

আন্তর্জাতিক ডেস্ক. দখলদার ইসরায়েলি সেনাদের হাত থেকে প্রাণ বাঁচাতে গত কয়েকদিন ধরে গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিক সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এসব মানুষ যেন নিরাপদ আশ্রয়ে ও অন্যত্র সরে যেতে পারেন সেজন্য— শুক্রবার (১০ নভেম্বর) থেকে প্রতিদিন চার ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল ইসরায়েল। তবে সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাণ বাঁচাতে ছুটে চলা এসব মানুষের ওপর তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হওয়া মানুষদের আল-আকসা হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে জানা গেছে, গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাওয়ার একমাত্র সচল সড়ক সালেহ আল-দিনে এই হামলা চালানো হয়েছে। যদিও ইসরায়েল কথা দিয়েছিল, এই সড়ক দিয়ে সরে যাওয়া সাধারণ মানুষের ওপর তারা কোনো হামলা চালাবে না; নিরাপদে তাদের সরে যাওয়ার সুযোগ দেবে। আরও পড়ুন ব্যথানাশক ছাড়াই সেলাই : ‘সারাক্ষণ আমি কোরআন পড়েছি’ গাজার বৃহৎ হাসপাতালে ভয়াবহ হামলা আল জাজিরা পরবর্তীতে অপর এক প্রতিবেদনে জানায়, সাধারণ মানুষের ওপর এ হামলা চালানো হয়েছে ট্যাংক থেকে। এতে অনেকে নিহত হয়ে...