ইতি ঘটল আফগান রূপকথার! চলতি আসরে সবচেয়ে বড় চমকের নাম ছিল রশিদ-গুরবাজদের যুদ্ধবিধ্বস্ত দেশটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায় আফগানিস্তানের, তাই এবারের যাত্রাটা ছিল কেবল ম্যাচের শেষ পর্যন্ত। স্বপ্নের বিশ্বকাপ আসর তারা হার দিয়ে শেষ করেছে। ম্যাচের মাঝে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ভিন্ন কিছুর আভাস দিয়েছিলেন রশিদ খানরা। কিন্তু তখনও যে সেট-ব্যাটসম্যান রসি ভ্যান ডার ডুসেন ক্রিজে দাঁড়িয়ে। ১৫ বল এবং ৫ উইকেট হাতে রেখে তিনি প্রোটিয়াদের জয় নিশ্চিত করেছেন।
পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল টেম্বা বাভুমার দল। তাদের সামনে তাই হারানোর কিছু ছিল না। তবে দুর্দান্ত ফর্মে থাকা দলটির শক্তিমত্তার জায়গা ঠিক রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না। যদিও তারা তুলনামূলক দুর্বল দল নেদারল্যান্ডসের বিপক্ষে চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছিল। যা তাদের আফসোসের বড় কারণ হতে পারত। তবে ধারাবাহিক জয় আর পা ফসকাতে দেয়নি ‘চোকার’ তকমা জুটে যাওয়া দলটিকে।
প্রোটিয়াদের হয়ে ম্যাচজয়ী সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছেন ডার ডুসেন। এছাড়া কুইন্টন ডি কক ৪১ এবং শেষদিকে গুরুত্বপূর্ণ মুহূর্তে ৩৯ রানের কার্যকরী ইনিংস খেলেছেন অ্যানডিল পেহলুকাও। আফগানদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন রশিদ ও মোহাম্মদ নবি। আরেক স্পিনার মুজিব-উর রহমান নেন এক উইকেট।
বিস্তারিত আসছে…
এএইচএস
আফগানিস্তান ক্রিকেট
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট
ক্রিকেট বিশ্বকাপ
বিজ্ঞাপন
হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা। এবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকেও আয়ের উপায় আনবে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার ফিচার এসেছে অনেকদিন আগেই। ২৪ ঘণ্টার জন্য এখানে ব্যবহারকারীরা ইচ্ছামতো স্ট্যাটাস দিতে পারেন। বিভিন্ন সময় এতে অনেক পরিবর্তন আনা হয়েছে। এবার এই ফিচার থেকে আয় করার সুযোগ করে দিচ্ছে কোম্পানিটি। আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করবেন যেভাবে এর ফলে আপনি স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনিও যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করতে পছন্দ করেন, তাহলে এর মাধ্যমে আয় করতে পারবেন। যদিও এই ফিচারটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো কোনো টাইমলাইন দেওয়া হয়নি। তবে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান যে, শিগগির হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের অপশন পাওয়া যাবে। সংস্থাটি ব্যবহারকারীদের চ্যাট ইনবক্সে বিজ্ঞাপন দেখাবে না, যেখানে এইগুলি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস...

Comments
Post a Comment