স্পোর্টস ডেস্ক
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের বড় ব্যবধানে জয়ে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে পাকিস্তান ও আফগানিস্তানের। যদিও কাগজে-কলমে এখনো টিকে আছে আশা। তবে এটা অনেকটা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেওয়ার মতো। সেই অসম্ভবকে সম্ভব করতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানরা।
আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় প্রোটিয়াদের জন্য ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। গুজরাটের আহমেদাবাদে ম্যাচটি শুরু হচ্ছে বেলা আড়াইটায়।
নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়ে দিচ্ছিল আফগানিস্তান। তবে গ্লেন ম্যাক্সওয়েলের মহাকাব্যিক এক ইনিংসে বড় ক্ষতি হয়ে গেছে আফগানদের। ৮ পয়েন্ট নিয়ে কাগজে-কলমে এখনও সেমির লড়াইয়ে টিকে থাকলেও নিউজিল্যান্ডের বড় জয়ে হাশমতউল্লাহদের সামনে সেমিতে যাওয়ার পথটা কার্যত বন্ধ।
সেমিফাইনালে উঠতে হলে প্রোটিয়াদের ৪৩৮ রানে হারাতে হবে আফগানদের, যা প্রায় অসম্ভব। তবে সেমিফাইনালে না খেলতে পারলেও ইতোমধ্যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করে ফেলেছে আফগানরা। আজ আরেকটা অঘটন ঘটাতে পারলে সেরা ছয়ে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ থাকবে রশিদ খান-মোহাম্মদ নবিদের।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নূর আহমদ ও নবীন-উল হক।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েটজি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।
এফআই
ক্রিকেট বিশ্বকাপ
আফগানিস্তান ক্রিকেট
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট
হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা। এবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকেও আয়ের উপায় আনবে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার ফিচার এসেছে অনেকদিন আগেই। ২৪ ঘণ্টার জন্য এখানে ব্যবহারকারীরা ইচ্ছামতো স্ট্যাটাস দিতে পারেন। বিভিন্ন সময় এতে অনেক পরিবর্তন আনা হয়েছে। এবার এই ফিচার থেকে আয় করার সুযোগ করে দিচ্ছে কোম্পানিটি। আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করবেন যেভাবে এর ফলে আপনি স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনিও যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করতে পছন্দ করেন, তাহলে এর মাধ্যমে আয় করতে পারবেন। যদিও এই ফিচারটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো কোনো টাইমলাইন দেওয়া হয়নি। তবে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান যে, শিগগির হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের অপশন পাওয়া যাবে। সংস্থাটি ব্যবহারকারীদের চ্যাট ইনবক্সে বিজ্ঞাপন দেখাবে না, যেখানে এইগুলি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস...

Comments
Post a Comment